ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

রাজধানীতে থানার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ওয়ারী থানার সামনে ককটেল বিস্ফোরণে মাকসুদা বেগম (৫৫) নামে এক নারী আহত হয়েছেন। রবিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত মাকসুদাকে হাসপাতালে নিয়ে আসা তার স্বামী আবুল বাশার শেখ জানান, তারা গেন্ডারিয়া রাইফেল ক্লাবের পাশে একটি বাসায় থাকেন। সন্ধ্যায় তারা খবর পান, তাদের ছেলে মাহবুবকে (১৮) পুলিশ আটক করেছে। এই কারণে তারা স্বামী-স্ত্রী ওয়ারী থানায় যান। সেখানে গিয়ে থানার সামনে দাড়িয়ে ছিলেন। তখনই পাশে হঠাৎ ককটেল বিস্ফোরণ হয়। এতে মাকসুদার হাতে গিয়ে আঘাত লাগে। আহত অবস্থায় প্রথমে তাকে সালাউদ্দিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

এদিকে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, রাত ৮টার দিকে থানার সামনে দুটি পটকা ফোটানোর ঘটনা ঘটে। এতে কেউ আহত হয়েছে কিনা তাদের জানা নেই।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

রাজধানীতে থানার সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট টাইম : ০৬:২৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩