ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গাউকের চেয়ারম্যান হলেন কাজী সাইয়েদুল আলম বাবুল গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য (ওএমএস) উদ্বোধন করলেন এমপি রনি হারানোর তালিকায় জলপথের সেই জীবনচিত্র যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা- ভারত শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও ফেরেনি স্বস্তি এআইইউবিতে ১২তম আন্তর্জাতিক বিজনেস জিনিয়াস বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম সবুর আলী খান যশোর ২৫০ শয্যা হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালুর ঘোষণা প্রতিমন্ত্রী অমিতের প্রথম সংসার ভাঙার অভিযোগ, দুই সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত! নগরকান্দার এসিল্যান্ড খাইরুল হাসানের বিয়ে ঘিরে নতুন প্রশ্ন নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শাহআলী থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

শেষ দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির উৎসব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শেষ হচ্ছে আজ মঙ্গলবার। গত ১৮ অক্টোবর থেকে টানা চার দিন ধরে চলছে এ মনোনয়নপত্র বিক্রি।

মঙ্গলবার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, মনোনয়নপত্র বিক্রিকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ সময় নেতাকর্মীরা মনোনয়নপ্রত্যাশীর পক্ষে নানা স্লোগান ও মিছিলে মিছিলে মুখরিত করে রাখে পুরো এলাকা। মনোনয়ন জমা দিতে ও কিনতে আসা মনোনয়নপ্রত্যাশীদের কার্যালয়ে প্রবেশের জন্য লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা যায়।

এর আগে গত তিন দিনে ৩ হাজার ১৯টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে মোট ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা আয় হয়েছে।

প্রথম দিনে শনিবার ১ হাজার ৭৪টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৩৭ লাখ টাকা। দ্বিতীয় দিনে ১ হাজার ২১২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা এবং তৃতীয় দিনে দলটি ৭৩৩টি মনোনয়নপত্র বিক্রি করে আয় করে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

শেষ দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির উৎসব

আপডেট টাইম : ০৮:৫৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩