ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মানিকগঞ্জের দুই উপজেলায় বিজয়ী হলেন যারা

মঞ্জরুল ইসলাম রতন :

ষষ্ঠ উপজলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে মানিকগঞ্জের ২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুটি হচ্ছে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া ।

বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা:

মানিকগঞ্জ সদর উপজেলা : মানিকগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে সুদেব সাহা (মোটর সাইকেল) ৩৪ হাজার ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো: ইসরাফিল হোসেন (কাপ পিরিচ) পেয়েছেন ৩১৫৫৯ ভোট।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুল লতিফ তোতা (টিউবওয়েল) ৩৭,৯৩১ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সাদিকুল ইসলাম সোহা (তালা) প্রতীকে ২৪,৯৪১ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুমি খানম ফুটবল প্রতীক নিয়ে ৪০,১২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী সালমা আক্তার (কলস) প্রতীকে পেয়েছেন ৩৬,২২১ ভোট।

সাটুরিয়া উপজেলা : সাটুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. শাজাহান আলী সাজু মোটর সাইকেল প্রতিক নিয়ে ২২ হাজার ৮ শত ৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আমজাদ হোসেন লালমিয়া কাপ পিরিচ প্রতিক নিয়ে ১৫ হাজার ৩ শত ৬১ ভোট পেয়েছেন ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নি আক্তার প্রজাপতি প্রতিক নিয়ে রেকর্ড পরিমাণ ৪২ হাজার ১শত ৫৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিউলি আক্তার ফুটবল প্রতিকে ভোট পেয়েছেন ১৩ হাজার ৫শত ১১ ভোট।

অপরদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো.সোহেল রানা মাইক প্রতিক নিয়ে ২০ হাজার ৪ শত ২৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বাশার তালা প্রতিক নিয়ে ভোট পেয়েছেন ৭ হাজার ২ শত ৬৮।

সকাল থেকে শান্তিপূর্ণভাবে এই দুই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হ্য়।

এদিকে, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ফল ঘোষণায় বিলম্ব হওয়ায় আধা ঘণ্টা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুদেব সাহার কর্মী সমর্থকরা। এসময় ব্যস্ততম মহাসড়কে আটকে তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা পর্যন্ত সদর উপজেলা পরিষদের সামনে কয়েক হাজার মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ, র‍্যাব ও বিজিবি ঘটনাস্থলে এসে অবরোধকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মানিকগঞ্জের দুই উপজেলায় বিজয়ী হলেন যারা

আপডেট টাইম : ১১:১৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪