ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

দ্বাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

দ্বাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র তৃতীয় বৈঠক আজ কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী, মোঃ মাহবুবউল আলম হানিফ, মোহাম্মদ নজরুল ইসলাম, প্রাণ গোপাল দত্ত, অপরাজিতা হক, মোঃ শাহরিয়ার আলম এবং খাদিজাতুল আনোয়ার বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচন এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও এর আওতাধীন চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের যন্ত্রপাতিসহ অন্যান্য ক্রয়ের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণের সেচ্ছাচারিতা, অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ডেপুটেশন বন্ধ করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক সংকট দূরীকরণে যথাসময়ে ডাক্তারদের পদোন্নতি প্রদান এবং অবসরপ্রাপ্ত অভিজ্ঞ ডাক্তারদের গেস্ট টিচার হিসেবে নিয়োগ দেয়ার ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

এছাড়া, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করা হয় এবং চলমান প্রকল্পগুলোর মেয়াদ ও ব্যয় বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্তকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে ।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। অতঃপর ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো দুই লক্ষ মা-বোন, জাতীর চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা করে তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণ, স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগসহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

দ্বাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

আপডেট টাইম : ১২:৩৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪