ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

গাজীপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

রেজাউল মোল্লা, গাজীপুর থেকে :

গাজীপুরের কাপাসিয়ায় মাদক বিরোধী অভিযানে ২৪ কেজি গাঁজা ও ১টি সিএনজিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে কাপাসিয়া থানাধীন গিয়াসপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ইসলাম আছমত (৪৫) ও মো: জুয়েল (৩০ কে আটক করা হয়। আটককৃত শহিদুল ইসলাম আছমত শ্রীপুর উপজেলার কাওরাইদ পূর্ব শুনাব এলাকার মৃত হোসেন আলীর ছেলে এবং জুয়েল একই এলাকার তমিজ উদ্দিনের ছেলে। অভিযানের সময় আসামীদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা ও পরিবহনের কাজে ব্যবহৃত ১টি সিএনজিসহ উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে উপ পরিদর্শক মো: জুয়েল মিয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি চৌকষ টিম কাপাসিয়ার গিয়াসপুর বাজার এলাকায় অভিযান
পরিচালনা করে ২৪ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ তাদের আটক করে কাপাসিয়া থানায় সোপর্দ করা হয়। অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইমদাদুল ইসলাম মিঠুন আরও বলেন, আমাদের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

গাজীপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : ০৪:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪