ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

দূর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে: গভর্নর, বাংলাদেশ ব্যাংক

আব্দুল্লাহ আল শাফী-
অন্তর্বর্তী সরকারের সময় দূর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, বাংলাদেশের মতো অর্থ পাচার ও লুটপাটের ঘটনা পৃথিবীতে বিরল যার ফলে মানুষ ব্যাংকের উপরও আস্থা হারিয়েছে, সঠিক ব্যবস্থাপনা ও আইনের প্রয়োগের মাধ্যমে ফিরিয়ে আনতে হবে।

শনিবার সকালে ঢাকা রাজধানীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

এসময় তিনি আরো বলেন, গত পাচ মাসে দেশে রেমিট্যান্স বেড়েছে তিন বিলিয়ন আর রপ্তানি বেড়েছে ২.৫ বিলিয়ন ডলার। এখনো চার মাসের রিজার্ভ আছে। আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই।

২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংক থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনার বিষয়ে তিনি জানান,
লুট হওয়া অর্থের ৮০ শতাংশ ফিরিয়ে আনা হয়েছে। নিউইয়র্ক কোর্টে মামলা চলছে। ৬০০ কোটি টাকার মত ফিরিয়ে আনতে হবে।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেবার কথাও জানান গভর্নর।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দূর্নীতি ও অর্থপাচার বন্ধ হওয়ায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে: গভর্নর, বাংলাদেশ ব্যাংক

আপডেট টাইম : ০৯:২২:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫