ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পঞ্চগড়ে ক্লিনিকের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ে একটি প্রাইভেট ক্লিনিকের তৃতীয় তলার ছাদ থেকে পড়ে সোলায়মান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে জেলা শহরের প্রাইম ক্লিনিকে এ ঘটনা ঘটে।
নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার রহিমুল ইসলামের ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ওই প্রাইভেট ক্লিনিকে রবিবার দুপুরে সোলায়মানের খালার অস্ত্রপচার করে একটি ছেলেসন্তান হয়। তাকে দেখতে মা সালমা বেগমের সঙ্গে ক্লিনিকের যায় সোলায়মান। এক পর্যায়ে সবার অগোচরে দ্বিতীয় তলা থেকে তৃতীয় উঠে যায় সে। তাকে দেখতে না পেয়ে তার মা ডাকাডাকি ও খোঁজাখুঁজি শুরু করেন। এর মধ্যে তৃতীয় তলার ব্যালকনির ছোট দেয়ালে উঁকি দিলেই নিচে পড়ে যায় সোলায়মান।
এ সময় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সোলায়মান।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা প্রক্রিয়াধীন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

পঞ্চগড়ে ক্লিনিকের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫