ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

ছাত্র আন্দোলনে নিহত সুমনের লাশ কবর থেকে উত্তোলন

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড়-

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সুমন ইসলামের (২১) লাশ ১৭৪ দিন পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।
বুধবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের আমিন নগর বকশীগঞ্জ করবস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
বোদার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সাভারের আশুলিয়া থানাধীন বাইপাইল মোড়ে আরএমএসটি টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দেন সুমন ইসলাম। এসময় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৭ আগস্ট ঢাকা মেডিকেল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার লাশ ময়নাতদন্ত ছাড়াই আমিন নগর বকশীগঞ্জ করবস্থানে দাফন করা হয়।
মৃত্যুর ঘটনায় গত ৫ সেপ্টেম্বর আশুলিয়া থানায় মামলা দায়ের করেন সুমন ইসলামের মা কাজলী বেগম। সেই মামলায় তদন্তের জন্য সুমন ইসলামের লাশ তোলা হয়েছে। ময়নাতদন্ত শেষে আবার দাফন করা হবে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

ছাত্র আন্দোলনে নিহত সুমনের লাশ কবর থেকে উত্তোলন

আপডেট টাইম : ০২:২৪:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫