ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি- গাজীপুরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর সেনানিবাসের কমান্ডেন্ট-বিপসট মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন। বুধবার দুপুওে অনুষ্ঠিত ওই অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ তাফহিমুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন বলেন, খেলাধুলার মাধ্যমে মানসিক ও চারিত্রিক বিকাশ ঘটে। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সোশ্যাল মিডিয়া ও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল আশরাফ আল মামুন তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, পড়াশুনার পাশাপাশি খেলাধূলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ব্যাপক ভুমিকা রাখে। তাই লেখাপড়ার সঙ্গে শিক্ষার্থীদের খোলাধূলায় আগ্রহী হতে হবে। কলেজের উপাধ্যক্ষ মীর মাহমুদুল হাসান বলেন, পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এরআগে শিক্ষার্থীদেও অংশ গ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অভিভাবক ও অতিথিরা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠাণ উপভোগ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০২:৩১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫