ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতের আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা বরগুনায় ১৬ সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জে কবরস্থান থেকে ৩ টি লাশ চুরি

ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ)-
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি কবরস্থান দেখে তিনটি লাশ চুরি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রা পাড়া এম এন খান স্কুলের পশ্চিম পাশে কবরস্থানে এই চুরির ঘটনা ঘটে। বুধবার ভোরে এ খবর ছড়িয়ে পড়লে দাফনকিত লাশের আত্মীয়-স্বজন এবং গ্রামবাসীরা ছুটে আসেন।
চুরি হওয়া লাশের আত্মীয়স্বজনের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ছয়টি কবর খোঁড়া হয়েছে। এর মধ্যে চিত্রপাড়া গ্রামের লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়জিদ হোসেনের লাশ কবরে পাওয়া যায়নি।
লিয়াকত আলীর বড় মেয়ে সালমা খানম বলেন, আমার বাবা নয় মাস আগে মারা যায়। মারা যাওয়ার পরে পশ্চিম চিত্রা পাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। সালমা খানম আরো বলেন, আমার বাবা জীবনে কারো ক্ষতি করে নাই। ভোরে শুনতে পাই আমার বাবার লাশ কবরস্থান থেকে চুরি হয়ে গেছে। তখনই ছুটে আসি কবরস্থানে। এসে দেখতে পাই আমার বাবার কবরের ভিতর লাশ নাই।
জানা গেছে, সকালে অনেকেই তাদের বাবা মার কবর জিয়ারত করতে আসে। আজও অনেকে আসেন, তারা দেখতে পান কবর খোঁড়া হয়েছে। পরে তারা এলাকাবাসীকে খবর দেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি আমি জানার পরে থানা থেকে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে আমি কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
ট্যাগস

মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা

গোপালগঞ্জে কবরস্থান থেকে ৩ টি লাশ চুরি

আপডেট টাইম : ০৪:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫