ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

জেসিআই ঢাকা এস্পিরেন্টসের প্রথম জিএমএম ও চেইন হেন্ডওভার অনুষ্ঠিত

  • সেলিম মোল্লা :
  • আপডেট টাইম : ১১:৪৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৯০৯ বার পড়া হয়েছে

জেসিআই ঢাকা এস্পিরেন্টসের প্রথম জেনারেল মেম্বারশিপ মিটিং (GMM) এবং চেইন হেন্ডওভার অনুষ্ঠান গুলশানে এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ইফতার পরবর্তী এই বিশেষ অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ,জেসিআই বাংলাদেশের ফাউন্ডিং প্রেসিডেন্ট, ন্যাশনাল গভর্নিং বডির সদস্যসহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে ব্যারিস্টার আবিদুর রহমানকের চেইন হেন্ডওভার। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন এবং সংগঠনের অগ্রগতি ও সমাজসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন।

এছাড়া, ২০২৪ সালের কার্যক্রমের জন্য বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়। এ বছর বেস্ট লোকাল অফিসার হিসেবে মনোনীত হয়েছেন তানজীমুল ইসলাম শোভন, যিনি তার দক্ষ নেতৃত্ব এবং অসাধারণ অবদানের জন্য সম্মানিত হয়েছেন। অন্যদিকে, বেস্ট মেম্বার হিসেবে স্বীকৃতি পেয়েছেন ইফতেখার হোসেন রাকিব, যিনি সংগঠনের বিভিন্ন সামাজিক প্রকল্পে অনন্য ভূমিকা রেখেছেন।

জেসিআই ঢাকা এস্পিরেন্টসের নতুন কমিটি ২০২৫ সালে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করেছে। বিশেষ করে, তরুণদের দক্ষতা বৃদ্ধি, পরিবেশ সচেতনতা এবং দারিদ্র্য বিমোচনে কার্যকর প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

জেসিআই ঢাকা এস্পিরেন্টসের এই সফল আয়োজন সংগঠনের অগ্রগতির পথে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আগামী দিনে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জেসিআই ঢাকা এস্পিরেন্টসের প্রথম জিএমএম ও চেইন হেন্ডওভার অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫