ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

গাজীপুরে তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী দীপু মনি, কামরুলসহ ৬

গাজীপুর প্রতিনিধি-

গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক মন্ত্রী দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, কামরুল ইসলাম ও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির করা হলে আদালতের বিচারক ওমর হায়দার তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ছয়জন নিহত হন। এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায়ই আদালতে তোলা হয়, সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি, জুনাইদ আহমেদ পলক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাধন চন্দ্র মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামকে।

গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক ওমর হায়দার তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান বলেন, তাদের আদালতে হাজির করা হয়েছে। আদালতের বিচারক তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা শেখ হাসিনাসহ সরকারের দোসরদের বিচার চাই।

এদিকে, আলোচিত এসব বন্দি আদালতে আনার পর বিক্ষোভ মিছিল করে বিএনপিপন্থী আইনজীবীরা। এসময় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর ওপর ডিম নিক্ষেপ করেন তারা। তারা এসময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুরে তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী দীপু মনি, কামরুলসহ ৬

আপডেট টাইম : ০৩:৪৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫