ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মির্জাগঞ্জে মানববন্ধন

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ ৪ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা মামলার প্রতিবাদে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার বিকেল ৫টায় আমার দেশ পাঠক মেলার উদ্যোগে উপজেলার বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ – বরগুনা মহাসড়কে নিউমার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মির্জাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মির্জাগঞ্জ সংবাদদাতা প্রবীণ সাংবাদিক অ্যাডভোকেট মো.মজিবুর রহমান মুন্সি , প্রথম আলোর উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম সাদ্দাম, দৈনিক আমার দেশের মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মো.শামসুল হক, খবর বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মোঃ জিয়াউর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুস সাত্তার হাওলাদার, দুমকী আজিজ আহম্মেদ কলেজের প্রভাষক রেজাউল করিম, সহকারী শিক্ষক আব্দুস সালাম, আবুল কাশেম ও মাধবখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন মোল্লা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ।মাহমুদুর রহমান একজন স্পষ্টবাদী সম্পাদক, বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সময় দেশের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে ১৩৬টি মামলা দায়ের করা হয়। কুষ্টিয়ার আদালতে হাজিরা দিতে গেলে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর উপর অমানবিক নির্যাতন চালায়।
সেই আওয়ামী ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিভিন্ন দুর্নীতির খবর আমার দেশ পত্রিকায় প্রকাশিত হওয়ায় সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, আমার দেশ পাঠক মেলার মির্জাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান বাবু।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মির্জাগঞ্জে মানববন্ধন

আপডেট টাইম : ১২:৪৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫