ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বান্দরবান রুমায় ব্যবসায়ী হত্যাকাণ্ডের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ গাছা ভূমি অফিসের হর্তাকর্তা কে এই দালাল জহির? মুরাদনগরে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা, একটির কার্যক্রম বন্ধ গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির শুভ উদ্বোধন জয়পুরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা আদনান বহিষ্কার কুমিল্লা দেবিদ্বারের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন ও সামরিক জাদুঘর ঘুরে দেখালেন হাসনাত আব্দুল্লাহ বালাঘাটার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী মাগুরা পৌরসভার প্রশাসকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ: বদলী হলেও।মাগুরা ছাড়ছেন না: দ্রুত অপসারণ দাবী

মজার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা, ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার

মজা ( চকলেট, বিস্কুট,চাটনি, চিপস ) দেয়ার প্রলোভন দেখিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আবদুল গণি(৫০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

অভিযুক্ত কারীর নাম আব্দুল গনি( ৫০), পিতা মৃত ওয়ারেচ মুন্সি, গ্রাম দক্ষিণ ভয়াং, ইউনিয়ন মজিদবাড়িয়া, উপজেলা মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী ।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ৭ ঘটিকায় অভিযান চালিয়ে মির্জাগঞ্জ উপজেলার কাকরাবুনিয়া ইউনিয়নের সিংবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত আবদুল গণিকে।

মামলার এজাহারে বলা হয়,অভিযোগকারীর বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা করছিল ৭ বছরের ওই শিশুটি। ৯ এপ্রিল দুপুরে দক্ষিণ ভয়াং গ্রামের প্রতিবেশী আব্দুল গনি মজা সামগ্রী ( চকলেট, বিস্কুট,চাটনি, চিপস) দেওয়ার প্রলোভন দেখিয়ে রাস্তার উত্তর পাশে ঝোপের মধ্যে নিয়ে যায়।

মুখ চেপে ধরে পরনে থাকা জামাকাপড় টেনে হেঁচড়ে খুলে ফেলে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় ও শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় গণি। এসময় ডাক চিৎকার শুনে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসলে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত।

পরে এই ঘটনায় ১৭ এপ্রিল মেয়েটির মা বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আব্দুল গনি বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টা মামলার আবেদন করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জকে এজাহার গ্রহণের আদেশ দেন।

২৪ এপ্রিল মির্জাগঞ্জ থানায় মামলাটি রুজু হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, শিশুটিকে ধর্ষণ চেষ্টা মামলায় আব্দুল গনিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানো হবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজাপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মজার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার মামলা, ৫০ বছরের বৃদ্ধ গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৫৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫