ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ! উত্তর মহানগর বিএনপি নেতৃত্বে সাধারণ সম্পাদক পদে আলোচনায় হাজী ইউসুফ একই সঙ্গে মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অভিযোগ, গোডাউন সিলগালা মাগুরায় আদালতের স্থিতাবস্থা অমান্য করে পুলিশ বিবাদীর ঘর তুলে দিলেন গ্যাড়াকলে সাভারের বনগাঁও ইউপি সচিব আবুল কালাম আজাদ হরিণাকুন্ডুতে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সক্রিয় আওয়ামী সিন্ডিকেট ফরিদপুরে দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় চারজন গ্রেপ্তার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসায় সুপারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ!

নওগাঁয় নানান আয়োজনে রবীন্দ্র জন্মোৎসব

নাদিম আহমেদ অনিক,নিজস্ব প্রতিবেদক-

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাই উপজেলার পতিসর গ্রামে রবীন্দ্র কাছাড়ি বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে। কবির জন্মোৎসব উদ্‌যাপনে আজ বৃহস্পতিবার থেকে সেখানে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও গ্রামীণ মেলার উদ্বোধন করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টায় পতিসর কাছাড়ি বাড়ির দেবেন্দ্র মঞ্চে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহিমেদ, এনডিসি।

অনুষ্ঠানের প্রথমে দিনে কাছারি বাড়িতে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ড. মো. বেলাল হোসেন ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এ ছাড়া দেবেন্দ্র মঞ্চে জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতি ও স্থানীয় বরীন্দ্র গবেষকদের অংশগ্রহণে একটি মেলা অনুষ্ঠিত হবে। মেলা শেষে জেলা, রাণীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির নিয়মিত শিল্পীদের পরিবেশনায় থাকছে রবীন্দ্রসংগীত।

এ ছাড়া বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয় একটি কলেজ মাঠে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা প্রশাসন রবীন্দ্র মেলার আয়োজন করেন। যেখানে মাছের মেলা, জামাই মেলাসহ অন্যান্য গ্রামীণ লোকজ সংস্কৃতির পসরা আয়োজন রয়েছে। মেলায় শিশুদের জন্য নাগরদোলা, সার্কাসহ বিভিন্ন বিনোদনের আয়োজন রয়েছে।

পতিসরে বিশ্বকবির স্মৃতি নিদর্শনের অন্যতম কাছারি বাড়ি। একসময় জমিদারি দেখাশোনার জন্য এই কাছারি বাড়িতে এসেছিলেন কবিগুরু। এখানে বসে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় পতিসরের মানুষ।

কবিগুরুর সান্নিধ্য এই জনপদকে গর্বিত করেছে। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী ঘিরে পতিসরের আশপাশের গ্রামগুলোও সেজে উঠছে। নওগাঁর রাণীনগর, আত্রাই, নাটোরের সদর উপজেলা এবং বগুড়ার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলার গ্রামগুলোয় উৎসব আমেজ বিরাজ করছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, কবিগুরুর জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এবার কাছারি বাড়িতে কেন্দ্রীয়ভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে না। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয়ভাবে তিন দিনের নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস

স্বামীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে; নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিদেশযাত্রার অভিযোগ!

নওগাঁয় নানান আয়োজনে রবীন্দ্র জন্মোৎসব

আপডেট টাইম : ০৩:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫