ঢাকা ০৯:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মালেকের অপকর্ম সমাচার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর শিল্পাঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন: ড্রোনে সিসিটিভি নজরদারি রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

২০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

ঈদের পরদিন, রোববার বিকেলে গোসাইরহাট উপজেলার চরধীপুর গ্রামে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা মাত্র ২০০ টাকা ফেরতের টানাটানির জন্য বন্ধুত্ব রণক্ষেত্রে পরিণত হয়।

নিহত মারুফ সরদার ১৯ বছর বয়সী তরুণ, চরধীপুর গ্রামের শহিদুল সরদারের ছেলে। ঢাকার মধ্যবাড্ডায় ফলের ব্যবসা করতেন ।

রিফাত (২০), একই গ্রামের বাসিন্দা ও নিহতের বন্ধু ।

বন্ধুর কাছ থেকে ধার নেওয়া ২০০ টাকা ফেরত চাইতে গিয়ে শুরু হয় তর্কবিতর্ক।

মারুফ ‘দিয়ে দেব পরে’ বললে রিফাত বাধা দিয়ে বাগবিতণ্ডা শুরু করেন ।

এক পর্যায়ে রিফাত ছুরি নিয়ে মারুফকে ছুরিকাঘাত করেন। মারুফের পেটে ছুরির আঘাতে গুরুতর চোট লাগে—”পেটের ভেতর থেকে নাড়িভুঁড়ি বের হয়ে যায়”—বলেছে নিহতের পরিবার ।

প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি ঘটায় ঢামেকে স্থানান্তর করা হয়।

তিন দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

মারুফের বড় বোন পাপিয়া আক্তার ঘটনার দিনই গোসাইরহাট থানায় হত্যা চেষ্টা মামলা করেন ।

গোসাইরহাট থানার এসআই মফিজ, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদ আলমসহ পুলিশ অভিযুক্ত রিফাতের জন্য তদন্ত ও গ্রেফতার অভিযান চালাচ্ছে ।

ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

শাহআলী থানায় সেবা নিতে গিয়ে ভোগান্তির অভিযোগ, জিডি-অভিযোগ লিখতে টাকা নেওয়ার দাবি

২০০ টাকার জন্য বন্ধুর হাতে বন্ধু খুন

আপডেট টাইম : ০৯:৩০:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫