ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মাগুরায় জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ মেহেদী হাসান রাব্বি সহ জেলার ১০ শহীদকে স্মরণে শোক র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া মসজিদের সামনে থেকে শোক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ শেষে ঢাকা রোড এলাকায় পানি উন্নয়ন বোর্ডের পার্কে অবস্থিত ‘জুলাই স্মৃতি স্তম্ভে’ গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সেখানে ‘জুলাই ২৪’ এর শহীদদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র রক্ষায় তাঁদের ভূমিকার প্রশংসা করেন।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় মাগুরা জেলা ছাত্রদলের নেতা শহীদ মেহেদী হাসান রাব্বি সহ ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত জেলার ১০ শহীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোর, অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী, ফারুক হোসেন, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মাগুরায় জুলাই ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫