ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১ রাজাপুরে রাতের অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড, ইয়াবা ও মাদকসেবনের সরঞ্জাম উদ্ধার স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীকে চিকিৎসা না দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে মাগুরা জেলা পুলিশের তড়িৎ অভিযানে ৩ ঘণ্টার মধ্যেই উদ্ধার নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী বান্দরবানে ২০ বছর পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা গ্রেফতার মধুখালীতে ইয়াবাসহ স্বামী-স্ত্রী মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার বরগুনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২৬ এর শুভ উদ্বোধন বৃদ্ধা মায়ের আকুতি: আমার সব সন্তানেরই অধিকার আছে, মেজ ছেলে কিছুই দিচ্ছে না রাজাপুরে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রি, ঔষধ ব্যবসায়ীকে জরিমানা পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

সিরাজদিখানে ক্রয়কৃত জমি দখলকৃত বলে অপপ্রচার

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ-

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য দিয়ে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় উপজেলার সিরাজদিখান – নিমতলা সড়কের কেয়াইন ইউনিয়নের সুখের ঠিকানা আবাসিক এলাকার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুসন্ধানে জানা যায়, সন্তোষ ঘোষ ও সুকুমার ঘোষ সহ ১২ জনের কাছ থেকে গত ২০১৯ সালের ১২ই জুন ৩৪৫১ নং সাফ-কবলা দলিল বলে ৪১২০ নং খতিয়ানের ২০৭৫ দাগের ৩৫ শতাংশ নাল জমির মালিক হন কাউসার শেখ হীরা। পরে কাওসার শেখ হীরা ২০২১ সালের ১০ই অক্টোবর ৭৬৭৬ নং দলিলে মইনুল হাসান নাহিদ ও রাম প্রসাদ বিশ্বাসের কাছে সেই জমি সাফ কবলা বিক্রি করে দেন। এরপর নাহিদ ও রাম প্রসাদ সেই জমি নামজারি করে উপজেলার নিমতলা সুখের ঠিকানা আবাসিক প্রকল্পের চেয়ারম্যান এম.এ হালিমের কাছে বায়না করে। বায়না সুত্রে এম.এ হালিম প্রকল্পের জন্য সেই নাল জমি বালু দিয়ে ভরাট করতে গেলে কার্তীক গংরা মিত্যা,বানোয়াট ও ভুল তথ্য প্রদান করে ৪০-৫০ জন মানুষ নিয়ে একটি মানব বন্ধন করে।

সুখের ঠিকানা চেয়ারম্যান এম এ হালিম বলেন, অন্যের জমি দখলের আমার প্রকল্পের কোন নজির নেই। জমি ক্রয়কালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি। তারপরও কারো কোন অভিযোগ থাকলে স্থানীয় বিচারকদের নিয়ে বসে মিমাংসা করা যায় অথবা আইনের মাধ্যমে সমাধান করা যায় কিন্তু আমাকে ভূমিদস্যু বলে অপপ্রচার করা হচ্ছে এটা অযৌক্তিক ও বেমানান।

মানববন্ধনকারীরা বলেন, ভূমিদস্যু এম.এ হালিম, রাম প্রসাদ বিশ্বাস ও গোবিন্দ মেম্বার ভূয়া জন্ম নিবন্ধন ও ভূয়া ওয়ারিশ সনদ তৈরি করে জাল দলিলের মাধ্যমে সংখ্যালঘু পরিবারের ফসলি জমি জবরদস্তি বালু দিয়ে ভরাট করে দখল করেছে।

এ সময় বক্তারা অবিলম্বে দখলকৃত জমি ফিরিয়ে দেওয়া এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদে, আহত ১

সিরাজদিখানে ক্রয়কৃত জমি দখলকৃত বলে অপপ্রচার

আপডেট টাইম : ০৪:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫