ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

আদমদীঘিতে সার গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ১০৭০ বস্তা সার জব্দ-জরিমানা

আদমদিঘী প্রতিনিধি-
বগুড়ার আদমদীঘিতে খুচরা সার ব্যবসায়ীর গোপন গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ হাজার ৭০ বস্তা নন-ইউরিয়া সার জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার মুরইল বাজার এলাকায় ওই সার ব্যবসায়ীকে দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

জানা যায়, উপজেলার মুরইল বাজারের রায়কালী রোডে মেসার্স রাফি ট্রেডার্স নামক কীটনাশক ও খুচরা সার ব্যবসায়ী হাজী আশরাফ আলী মৃধা দীর্ঘ দিন ধরে গোপন গুদামে বিপুল পরিমাণ ইউরিয়া ও নন-ইউরিয়া সার অবৈধ ভাবে মজুত করে উচ্চ মুল্যে বিক্রি করে আসছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিষয়টি উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে অবিহিত করেন কৃষি অফিসার। এরপর এদিন বেলা পৌনে তিন টার দিকে সেখানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।

অভিযানের সময় পাচার করার জন্য একটি ট্রাকে বোঝাই করা অর্ধট্রাক ও গোপন গুদামে থাকা আট শত বস্তা এমওপি, ১৭০ বস্তা ডিএপি এবং এক শত বস্তা টিএসপি মোট এক হাজার ৭০ বস্তা সার আটক ও জব্দ করার পাশাপাশি অবৈধ মজুতদারির অপরাধে ২০০৬ সালের সার আইনে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় যৌথ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রায় দেড় ঘন্টা ধরে চলা ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটরের দ্বায়িত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার মোঃ রবিউল ইসলাম। জব্দ করা সারের ডিলার পর্যায়ে মোট মুল্য ১০ লাখ ছয় হাজার পাঁচ শত টাকা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা

আদমদীঘিতে সার গুদামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ১০৭০ বস্তা সার জব্দ-জরিমানা

আপডেট টাইম : ০৩:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫