ঢাকা ০২:২৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

শরীয়তপুরে সিপিবি’র জেলা সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) শরীয়তপুর জেলা শাখার জেলা সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কোর্ট চত্বরে এসে শেষ হয়। “দুনিয়ার মজদুর এক হও—সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর”—এই স্লোগানকে ধারণ করে দিনব্যাপী এ সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও প্রখ্যাত শ্রমিক নেতা কমরেড কাজী মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির (বিএসপি) সাধারণ সম্পাদক কমরেড মোদাচ্ছের হোসেন বাবুল এবং সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুব্রতা রায়।

বক্তারা বলেন, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে আরও জোরদার করতে বাম গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকল প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্মেলন শেষে জেলা কমিটির সভাপতি নুরুল হক ঢালী এবং সাধারণ সম্পাদক সুশান্ত ভাওয়াল উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে সংগ্রামী শুভেচ্ছা জানান।

প্রিন্ট
ট্যাগস

রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ

শরীয়তপুরে সিপিবি’র জেলা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৪৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫