ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে অপূর্ব’র জন্মদিন পালন

ঢাকার মগবাজারের এক এতিমখানায় ভিন্নধর্মী আয়োজনে উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব মনিরুজ্জামান অপুর্ব’র জন্মদিন পালিত হলো। মাদ্রাসা ছাত্রদের উপস্থিতিতে কেক কেটে এবং খাওয়াদাওয়ার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে আনন্দমুখর।

এ সময় এতিমখানার বড় হলঘর ছাত্রদের মুখরতায় ভরে ওঠে। হাতে বেলুন, মাথায় টুপি আর উচ্ছ্বাসভরা কণ্ঠে “হ্যাপি বার্থডে” ক্ষুদে শিক্ষার্থীরা অপুর্বকে শুভেচ্ছা জানায় । কেক কাটার মুহূর্তে শিশুদের চোখেমুখে ছিল খুশির ঝলক।

সংগঠনের সাধারণ সম্পাদকসহ স্থানীয় সমাজকর্মীরাও উপস্থিত ছিলেন। কেক কাটার পর অপুর্ব নিজ হাতে শিশুদের কেক খাইয়ে দেন এবং পরে সবার জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়।

উদ্যোক্তা, সংগঠক, চলচ্চিত্র জগৎ ও মিডিয়া অঙ্গনের পরিচিত মুখ মনিরুজ্জামান অপুর্ব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন দেশের ব্যবসা-বাণিজ্য, সাংস্কৃতিক অঙ্গন এবং তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে।

জন্মদিন উপলক্ষে পরিবার, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও তাকে শুভেচ্ছা জানানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন— “মনিরুজ্জামান অপুর্ব শুধু একজন উদ্যোক্তা নন, তিনি চলচ্চিত্র ও মিডিয়া জগতের স্বপ্নদ্রষ্টা এবং নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস।”

দিয়ামনি ই-কমিউনিকেশন এবং পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের নানা কর্মসূচির মাধ্যমে তিনি তরুণদের অনুপ্রাণিত করছেন। পাশাপাশি চলচ্চিত্র ও মিডিয়া জগতে সক্রিয় উপস্থিতি রেখে বিনোদন জগতে নতুন দিগন্ত উন্মোচনে কাজ করে যাচ্ছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে অপূর্ব’র জন্মদিন পালন

আপডেট টাইম : ০৯:০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫