ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ মুরাদনগরে ৩ মাসেই দুর্নীতির রেকর্ড: বিতর্কিত সাব-রেজিস্ট্রার মেহেদী হাসানের প্রত্যাহারের দাবিতে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে আইবিডব্লিউএফের বস্ত্র ব্যবসায়ী থানা কমিটি গঠন প্রেমের সম্পর্ক থেকে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতাকে অব্যাহতি বারি’র আইএসএসসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড-২০২৬ অর্জন কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ঈশ্বরদীতে জাকারিয়া পিন্টু ও তার ভাইদের বিরুদ্ধে এক ডজন মামলা: আতঙ্কে এলাকাবাসী, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন মুরাদনগরে সম্পত্তির দ্বন্দ্বে ভাইয়ের হাতে বোন-ভাতিজা খু/ন

রূপনগর–পল্লবীতে আমিনুল হকের অনন্য উদ্যোগ: মোড়ে মোড়ে ‘পত্রিকা সাইনবোর্ড’ স্থাপন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের (রূপনগর–পল্লবী) ধানের শীষের অভিভাবক আমিনুল হক এলাকাবাসীর মধ্যে পত্রিকা পড়ার সংস্কৃতি গড়ে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।
তিনি স্থানীয় বিভিন্ন মোড়ে স্থাপন করেছেন ‘পত্রিকা সাইনবোর্ড’, যেখানে প্রতিদিন এলাকার মানুষ বিনামূল্যে দৈনিক পত্রিকা পড়তে পারবেন। সকালে পত্রিকা ঝুলিয়ে দেওয়া হয়, আর সারাদিন এলাকার পথচারী, শ্রমজীবী মানুষ ও তরুণরা সেখানে দাঁড়িয়ে খবর পড়েন ও আলোচনা করেন।
এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। তারা বলেন, বর্তমান সময়ে মানুষ মোবাইল ও সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে; সেখানে এমন উদ্যোগ সত্যিকার অর্থে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আমিনুল হক বলেন, “আমি চাই মানুষ আবার পড়ার অভ্যাসে ফিরে আসুক। একটি সচেতন ও জ্ঞানের সমাজ গড়ে উঠুক – সেটাই আমার লক্ষ্য।”
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই প্রচেষ্টা প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, এটি নাগরিক শিক্ষার বিকাশ ও তথ্যপ্রাপ্তির সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে

রূপনগর–পল্লবীতে আমিনুল হকের অনন্য উদ্যোগ: মোড়ে মোড়ে ‘পত্রিকা সাইনবোর্ড’ স্থাপন

আপডেট টাইম : ০২:২০:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫