ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক অধিনায়ক আমিনুল হক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সোমবার (৩ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমিনুল হক বাংলাদেশের কিংবদন্তি গোলরক্ষক। সর্বশেষ সাফজয়ী দলের গোলরক্ষক ছিলেন তিনি। এ ছাড়া তার অধিনায়কত্বে এস এ গেমস জেতে বাংলাদেশ।

ফুটবল থেকে অবসরের পর যোগ দেন বিএনপিতে। তারকা এ ফুটবলারকে দলের ক্রীড়া সম্পাদক করে বিএনপি। এরপর ভূমিকা রাখেন ঢাকা মহানগর বিএনপির রাজনীতিতে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এ শাখা বিএনপির আহ্বায়কের পদে রয়েছেন আমিনুল হক।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

বিএনপির মনোনয়ন পেলেন সাবেক অধিনায়ক আমিনুল হক

আপডেট টাইম : ০৬:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫