ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

ইটভাটায় গাছ কাটার অভিযোগে অভিযান ট্রাকভর্তি ১১ টন কাঠ জব্দ

পাবনা জেলার বিভিন্ন ইটভাটায় নির্বিচারে গাছ কেটে কাঠ পোড়ানোর অভিযোগে জেলা প্রশাসনের নির্দেশনায় বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করেছে। জাতীয় দৈনিক খবর বাংলাদেশ মাল্টিমিডিয়ায় প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়।

গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে গত মঙ্গলবার একটি ট্রাকবোঝাই ১১ টন কাঠ জব্দ করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা আব্দুল গফুর জানান, পরিবেশ বিধিমালা ভঙ্গ করে জেলার বেশ কিছু ইটভাটা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীনভাবে গাছ কেটে কাঠ সংগ্রহ করছে। পরে এসব কাঠ ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করা হয়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

বন বিভাগের কর্মকর্তা নুরুল ইসলাম জানান, আটক করা কাঠের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ট্রাকচালক বা সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঘটনাস্থলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ট্রাকটিও জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ইটভাটায় গাছ কাটার অভিযোগে অভিযান ট্রাকভর্তি ১১ টন কাঠ জব্দ

আপডেট টাইম : ০৫:৫১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫