ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

পঞ্চগড়ে সপ্তাহ ব্যবধানে ২ সড়ক দুর্ঘটনা, বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি-

পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। লাগামহীন গতির যানবাহন ও সড়কে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মানববন্ধন করেছে ‘জাগ্রত পঞ্চগড়’ নামে একটি সংগঠন।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা অংশ নেয়।

সাংবাদিক আবু নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের জিপি অ্যাড. আব্দুল বারী, ‘জাগ্রত পঞ্চগড়’ এর আহ্বায়ক অ্যাড. মেহেদী হাসান মিলন, পঞ্চগড় সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক অ্যাড. আহসান হাবীব সরকার, বোদা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড়ে দুর্ঘটনা বাড়ার মূল কারণ চালকদের বেপরোয়া গতি, সড়কের অনিয়ম, অনভিজ্ঞ ও বদলি চালক, যানবাহনের ফিটনেসহীনতা এবং কার্যকর তদারকির অভাব।

তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ভূমিকা, সচেতনতামূলক কার্যক্রম জোরদার, স্থায়ী ট্রাফিক ব্যবস্থা এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের দাবি জানান। একই সাথে বাইপাস সড়ক এবং একটি ফুট অভার ব্রিজসহ শুরু হওয়া চারলেন সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর শহরের করতোয়া সেতুতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জেলা প্রশাসনের এক কর্মচারী নিহত হন। অপরদিকে, গত ৯ ডিসেম্বর শহরের বিজিবি ব্যাটালিয়নের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে এক নারী মারা যান।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা

পঞ্চগড়ে সপ্তাহ ব্যবধানে ২ সড়ক দুর্ঘটনা, বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫