ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাবনায় ধর্ষক জহুরুলের শাস্তি ও ওসি তারিকুলের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা

ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ রাকিবুল হাসান মিঠু,ফরিদপুর প্রতিনিধি-
ফরিদপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম (পিপিএম)-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ, কিশোর অপরাধ ও সাইবার অপরাধ দমন, অনলাইন জুয়া ও প্রতারণা কমাতে বিশেষ নজরদারি, শহরের যানজট নিরসন, অটোরিকশা চালকদের শৃঙ্খলার মধ্যে আনা এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নের প্রতি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, অনলাইনের মাধ্যমে সহজে জিডি গ্রহণের ব্যবস্থা আরও দ্রুততর করা, থানায় ঘুষ-দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং সাধারণ মানুষের যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়-সেই বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি অপসাংবাদিকতার কারণে কোনো প্রকৃত সংবাদকর্মী যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে করণীয় পদক্ষেপে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পুলিশের সঙ্গে গণমাধ্যমের একটি সুন্দর ও কার্যকর সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সভায় প্রেসক্লাব ফরিদপুরের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মাহবুব ইসলাম পিয়াল নবাগত পুলিশ সুপারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা শহরের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন–সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

মতবিনিময় সভায় ফরিদপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পাবনায় ধর্ষক জহুরুলের শাস্তি ও ওসি তারিকুলের অপসারণের দাবিতে পাবনায় মানববন্ধন

ফরিদপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আপডেট টাইম : ০১:২৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫