ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

মোঃ বাবুল হোসেন,পঞ্চগড়-
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় তাবলীগ জামাতে অবস্থানরত অবস্থায় আব্দুল মান্নান (৫৩) নামে এক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়নের পুরাতন জামে মসজিদে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, আব্দুল মান্নান পাকিস্তানের নওসেরা জেলার আদিল খানার বাসিন্দা। তাবলীগ জামাতের কার্যক্রমে অংশ নিতে তিনি গত ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাবান্ধা পুরাতন জামে মসজিদে অবস্থান করছিলেন।

তাবলীগ জামাতের সাথী ও স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার রাতে খাবার শেষে তিনি বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে সঙ্গীরা তাকে দ্রুত তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পরবর্তীতে তার মরদেহ শালবাহান রোড মাদরাসায় রাখা হয়। পরে প্রশাসনের নির্দেশে মরদেহ পঞ্চগড়ে নিয়ে যাওয়া হয়েছে।

তেঁতুলিয়ার তাবলীগের সাথী আব্দুল লতিফ বলেন, রাতে শ্বাসকষ্ট অনুভবের পর তিনি মারা গেছেন। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাকে পাকিস্তানের পাঠানোর প্রক্রিয়া চলছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

তেঁতুলিয়ায় তাবলীগ জামাতের পাকিস্তানি সাথীর মৃত্যু

আপডেট টাইম : ০৩:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫