ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আ’লীগ নেত্রীর বিরুদ্ধে

লক্ষ্মীপুর জেলার সদর থানার ৩নং দালাল বাজার ইউনিয়নের ২নং ওয়ার্ড খন্দকারপুর গ্রামের বাসিন্দা প্রবাসী হাজী নুরু মিয়ার বাড়ি দখলের অভিযোগ উঠেছে ৩নং দালাল বাজার ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিল্পী আক্তারের বিরুদ্ধে। প্রবাসী হাজী নুরু মিয়া সৌদি আরব শাখার বিএনপি’র সাবেক কোষাধক্ষ্য। দীর্ঘদিন যাবত তাদের বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল । এই নিয়ে ৩নং দালাল বাজার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন প্রবাসী নুরু মিয়ার স্ত্রী মমতাজ বেগম। উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম এবং ৬নং ওয়ার্ড ইউপি মেম্বার বেলাল,২ নং ওয়ার্ড ইউপি মেম্বার হারুন চৌধুরী ও স্থানীয় সার্ভে-আমিন মোঃ ফারুক এর সমন্বয়ে স্থানীয় ভাবে সালিশের ব্যবস্থা করা হয় ।উক্ত সালিশে উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করে আপস মীমাংসা করে দেন এবং উভয়পক্ষ তা মেনে নেন।

তার একদিন পরেই কালুমিয়া বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লক্ষ্মীপুর আদালতে ১৪৪/৪৫ ধারায় মামলা দায়ের করেন এবং বিজ্ঞ আদালত আগামি ৭ জানুয়ারি ২০২৬ মামলার শুনানির দিন ধার্য করেন। বিজ্ঞ আদালত নালিশি ভূমিতে কোন পক্ষ নির্মাণ কাজ করতে না পারে এজন্য লক্ষীপুর সদর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন। উক্ত আদেশের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর সদর থানার এসআই ইয়াকুব আলী উভয়পক্ষকে নোটিশ প্রদান করেন।

আদালতের আদেশ উপেক্ষা করে কালু মিয়ার ছোট ভাইয়ের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী শিল্পী আক্তার রাতের আঁধারে ঘর নির্মাণ করে।উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে স্বীকার করলেও পরবর্তীতে প্রসঙ্গটি এড়িয়ে যান।

এ বিষয়ে প্রবাসী হাজী নুরু মিয়া বলেন,আমি ঘর নির্মাণে বাধা দিতে গেলে বিবাদীরা আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং প্রাণনাশের হুমকি দেয় । উক্ত বিষয় নিয়ে লক্ষীপুর সদর থানায় আমি অভিযোগ দায়ের করি, উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে লক্ষীপুর থানার এস আই নুরুল করিম সরজমিনে এসে নির্মাণ কাজ বন্ধ করে দেয়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে এসআই নুরুল করিম বলেন, আমরা ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা পাই এবং নালিশি জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ না করতে নির্দেশ প্রদান করি ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

প্রবাসী বিএনপি নেতার বাড়ি দখলের অভিযোগ আ’লীগ নেত্রীর বিরুদ্ধে

আপডেট টাইম : ০৩:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫