ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি-
বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও সংগ্রহ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের মানসিক চাপ ও ব্ল্যাকমেইলের কারণে ভুক্তভোগী নারী একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ঘটনার খবর পেয়ে বান্দরবান সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে দ্রুত ভুক্তভোগী নারীর সঙ্গে যোগাযোগ করে তাঁকে সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিক অভিযান পরিচালনার নির্দেশ দেন।

অভিযানের একপর্যায়ে অভিযুক্ত মেয়ের জামাতা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করেছে বান্দরবান সদর থানা পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, বাদী হাসিনা বেগম (৫০) বান্দরবান জেলা বিএনপির মহিলা দলের যুগ্ম সম্পাদিকা। তিনি বান্দরবান সদর থানাধীন সুয়ালক ইউনিয়নের ০১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
অভিযোগ অনুযায়ী, প্রধান অভিযুক্ত মিসকাতুন নবী মিসকাত বান্দরবান সদর উপজেলা বিএনপির সহযোগী সংগঠন জাসাসের সাধারণ সম্পাদক। তিনি বাদীর ছোট মেয়ের স্বামী।

এজাহারে বলা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে বাদী নিজ বসতবাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা তার একটি গোপন ভিডিও প্রদর্শন করেন। এ সময় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি রাজনৈতিক অঙ্গনসহ এলাকার বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হবে বলেও ভয় দেখানো হয়।

বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত জামাতা ওই ভিডিওকে পুঁজি করে তাকে নিয়মিত ব্ল্যাকমেইল ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। এতে তিনি চরম মানসিক বিপর্যয়ে পড়েন এবং একপর্যায়ে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জাসাস নেতা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেখানে অভিযোগে উল্লেখিত গোপন ভিডিওটি পাওয়া গেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

মামলায় আরও একজনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার অন্য আসামি বর্তমানে পলাতক রয়েছেন।
এ বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মূল অভিযুক্ত ও তাঁর সহযোগী স্ত্রীকে আটক করা হয়েছে। বাদী এজাহার দায়ের করেছেন। আগামীকাল তাঁদের আদালতে সোপর্দ করা হবে।

প্রিন্ট
ট্যাগস

রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ

বান্দরবানে শাশুড়ির গোপন ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ

আপডেট টাইম : ০৫:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫