ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে নির্বাচিত হলেন গাকৃবির রেজিস্ট্রার আবদুল্লাহ্

গাজীপুর প্রতিনিধি
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। গত ২০ ডিসেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা অংশগ্রহণে ফেডারেশনের ১০১ সদস্যবিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

নবনির্বাচিত এই কমিটি ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ এ দ্বি-বার্ষিক মেয়াদে দায়িত্ব পালন করবেন। এ পদে মোঃ আবদুল্লাহ্ মৃধার নির্বাচিত হওয়ায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সার্বিক বিষয়ে মোঃ আবদুল্লাহ্ মৃধা বলেন, “বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মাধ্যমে আমার ওপর অর্পিত এই দায়িত্বকে আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি। এটি আমার জন্য কেবল একটি দায়িত্ব নয়, বরং সহকর্মীদের আস্থা, ভালোবাসা ও প্রত্যাশার এক উজ্জ্বল প্রতীক।” মোঃ আবদুল্লাহ্ মৃধা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। গত বছরের ৫ নভেম্বর গাকৃবির রেজিস্ট্রার পদে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি প্রজ্ঞা, সততা ও মানবিক নেতৃত্বের অনন্য সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় তিনি সবসময় ন্যায়সংগত ও সহানুভূতিশীল ভূমিকা পালন করে চলেছেন।

উল্লেখ্য, এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ মনোয়ারুল ইসলাম এনাম।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনে নির্বাচিত হলেন গাকৃবির রেজিস্ট্রার আবদুল্লাহ্

আপডেট টাইম : ১২:৫৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫