ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

পঞ্চগড়ে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

মোঃ বাবুল হোসেন, পঞ্চগড় প্রতিনিধি-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে পঞ্চগড় থেকে ঢাকাগামী ভাড়ায় নেওয়া বিশেষ ট্রেনের নিচে কাটা পড়ে আখিরুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের টেংগনবাড়ি এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত আখিরুল ইসলাম ধাক্কামারা ইউনিয়নের মাগুড়া শিপাইপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাসচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আখিরুল ইসলাম সপরিবারে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তিনি নিজেই মাইক্রোবাস চালাচ্ছিলেন। টেংগনবাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসটি লাইনের সঙ্গে আটকে যায়। পরে তিনি গাড়ি থেকে নেমে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে গাড়িটি সরানোর চেষ্টা করেন। এতে মাইক্রোবাসটি রেললাইন পার হতে সক্ষম হলেও আখিরুল নিজে পার হতে পারেননি। ঠিক সেই সময় পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিশেষ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে দলীয় নেতাকর্মীদের বহনের জন্য ওই বিশেষ ট্রেনটি ভাড়া করা হয়েছিল। ট্রেনটি পঞ্চগড় স্টেশন থেকে রাত ৮ টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাস্থলে কোনো রেলক্রসিং বা গেটম্যান না থাকায় ট্রেন চলাচলের সময় যানবাহন নিয়ন্ত্রণ বা সতর্ক করার কেউ থাকে না। এই অব্যবস্থাপনাই দুর্ঘটনার অন্যতম কারণ বলে তারা মনে করছেন।

এদিকে একই রাতে রাত ৯টা ১০ মিনিটে পঞ্চগড় রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস ট্রেন টেংগনমারি এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা ট্রেনটির গতিরোধ করে এবং লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রেনটি পেছনে সরিয়ে পুনরায় পঞ্চগড় রেলস্টেশনের প্ল্যাটফর্মে এনে রাখা হয়।

পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জাহিদুর ইসলাম জানান, সন্ধ্যা ৮টার দিকে পঞ্চগড় স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে একটি বিশেষ ট্রেন ছেড়ে যায়। স্টেশন ছাড়ার কিছুক্ষণ পরেই টেংগনবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে রাত ৯টা ১০ মিনিটে একতা এক্সপ্রেস ট্রেন ছেড়ে কিছুদূর যাওয়ার পর বিক্ষুব্ধ জনতার বাধার মুখে পড়ে সেটিকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়।

প্রিন্ট
ট্যাগস

রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ

পঞ্চগড়ে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট টাইম : ০১:৫৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫