ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত

মধুখালীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এন–৫৩ উদ্ভাবনে সফল কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী

মোঃ রাকিবুল হাসান মিঠু, মধুখালী (ফরিদপুর)-
ফরিদপুরের মধুখালীতে মসলার উন্নত জাত ও প্রযুক্তি প্রদর্শনীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ ‘নাসিক এন–৫৩’ উত্তোলনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়েছে।

২৫ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় মধুখালী পৌরসভার নদিয়া বাজার কান্দি মাঠে স্থাপিত প্রদর্শনী প্লট থেকে পেঁয়াজ উত্তোলনের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহি,মসলা গবেষক মোঃ মুসফিকুর রহমান,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃরাশিদুল হাসান,পেঁয়াজ চাষি মোঃ জামাল হোসেন সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষকরা।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহবুব এলাহি বলেন, গ্রীষ্মকালীন সময়ে পেঁয়াজের ব্যাপক চাহিদা থাকলেও এ সময় সাধারণত পেঁয়াজের চাষাবাদ হয় না। সেই চাহিদা পূরণ করতেই উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রদর্শনী কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি আরও বলেন, গবেষণার মাধ্যমে উদ্ভাবিত ‘নাসিক এন–৫৩’ জাতের পেঁয়াজ চাষ করে অসময়ে পেঁয়াজ উৎপাদন সম্ভব হয়েছে যা দেশের বাজারে সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই জাতের পেঁয়াজ ৯০ থেকে ১১০ দিনের মধ্যে মাঠ থেকে ঘরে তোলা যায় বলে তিনি জানান।

কৃষি বিভাগের এমন উদ্যোগে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা এবং ভবিষ্যতে বাণিজ্যিকভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী অভিযানে শাহ আলীতে সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, বক্সনগর থেকে ১০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ নারী

মধুখালীতে গ্রীষ্মকালীন পেঁয়াজ নাসিক এন–৫৩ উদ্ভাবনে সফল কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী

আপডেট টাইম : ০২:১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫