ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

পৌর বিএনপির সভাপতি’র পদ ফিরে পাওয়ায় হুমায়ুন কবিরকে ফুলের সংবর্ধনা

এম জাফরান হারুন,পটুয়াখালী-
পটুয়াখালীর বাউফলে বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচছা ও পুষ্পমাল্য পরিয়ে সংবর্ধনা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কাগজীরপুল বাসস্ট্যান্ড থেকে মিছিল সহকারে তাকে বরণ করা হয়।

মিছিলটি কাগজীরপুল থেকে পায়ে হেঁটে বাউফল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের বাসভবনে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বাউফল উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাকির হোসেন খান। তিনি বলেন, রাজনৈতিক গ্রুপিং ও মিথ্যা ষড়যন্ত্রের কারণে বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে অন্যায়ভাবে দলীয় পদ থেকে অব্যাহতির চেষ্টা করা হয়েছিল। বিষয়টি পর্যালোচনা করে পটুয়াখালী জেলা বিএনপি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার নেতৃত্বকে জরুরি বিবেচনা করে পুনরায় স্বপদে বহাল করেছে। এতে সংগঠন আরও শক্তিশালী হবে।

প্রধান অতিথির বক্তব্যে মো. হুমায়ুন কবির জানান, রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তবে দলের পক্ষ থেকে তার পূর্বের সাংগঠনিক কার্যক্রম যাচাই-বাছাই শেষে তাকে আবার দায়িত্ব দেওয়া হয়েছে। এ জন্য তিনি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আজকের পর থেকে বাউফলে কোনো গ্রুপিং থাকবে না। সামনে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তি নয়, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ধানের শীষ প্রতীকই হবে আমাদের একমাত্র লক্ষ্য।”

হুমায়ুন কবির আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে মাঠে নামার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাউফল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সদস্যসচিব মকবুল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হিরন, সাবেক উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, মহিলা দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৫ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. হুমায়ুন কবিরকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেয় পটুয়াখালী জেলা বিএনপি। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে তাকে পুনরায় স্বপদে বহাল করা হয়। (২৭/১২/২০২৫)

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

পৌর বিএনপির সভাপতি’র পদ ফিরে পাওয়ায় হুমায়ুন কবিরকে ফুলের সংবর্ধনা

আপডেট টাইম : ০২:৫৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫