ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি-
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বিশ্বের শিক্ষার্থীদের সর্ববৃহৎ সামাজিক উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতামূলক সংগঠন এবং বিশ্বজুড়ে শিক্ষার্থীদের নোবেল পুরস্কার নামে পরিচিত ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস ২০২৫-২৬ এর গ্র্যান্ড ফিনালে।

গাকৃবিতে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত তরুণদের নেতৃত্বে উদ্ভাবন, উদ্যোক্তা উন্নয়ন এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান উদ্ভাবনই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

আইকিউএসি’র পরিচালনায় ১৩ জানুয়ারি সন্ধ্যায় গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আয়োজনের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। এ সময় হাল্ট প্রাইজ ন্যাশনাল টিম থেকে উপস্থিত ছিলেন রুদ্রনীল মন্ডল। পুরো আয়োজনটি পরিচালনা করেন হাল্ট প্রাইজের গাকৃবি ডিরেক্টর সৃজন পণ্ডিত দিব্য, ডেপুটি ডিরেক্টর আমিনুল ইসলাম সিফাত এবং তাদের সংগঠক দল। ফ্রেশ অনন্যার সৌজন্যে মাসব্যাপী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ছয়টি দল টিম এভেনলো, টিম কার্বোডিট, টিম ইকোফিনস, টিম রেস্কিউহারভেস্ট, টিম কর্নোভা ও টিম সেলুথিয়া তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নে টিম রেস্কিউহারভেস্ট চ্যাম্পিয়ন হয়। অন্যদিকে টিম এভেনলো প্রথম রানার্সআপ এবং টিম কার্বোডিট দ্বিতীয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভাইস-চ্যান্সেলর।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “হাল্ট প্রাইজের এ আয়োজন আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের প্রতিফলন। হাল্ট প্রাইজ তরুণদের সামাজিক সমস্যা সমাধানে এগিয়ে আসার সাহস দেয় যা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এখান থেকেই ভবিষ্যতের সফল সামাজিক উদ্যোক্তারা তৈরি হবে।” বক্তব্যে তিনি চ্যাম্পিয়ন দলকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করার জন্য অগ্রিম শুভকামনা জানান এবং এই সফল আয়োজনের জন্য আইকিউএসি, আয়োজক কমিটি, মেন্টর, বিচারক এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।”

উল্লেখ্য, হাল্ট প্রাইজ ২০১০ সালে প্রতিষ্ঠিত একটি বিশ্বব্যাপী শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা তৈরির প্রতিযোগিতামূলক সংগঠন, যা তরুণদের নেতৃত্বে উদ্ভাবনী ব্যবসায়িক মডেলের মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক সমস্যা সমাধানে অনুপ্রাণিত করে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

গাকৃবিতে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

আপডেট টাইম : ১১:৫৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬