ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ মন্ত্রীর সংস্কার রুঁখতে আওয়ামী-জামায়াত সিন্ডিকেটের বহুমুখি চক্রান্ত! গণপূর্ত অধিদপ্তরে ১১৬ প্রকৌশলীর বদলি ও পদায়নে ১২০ কোটি টাকা বাণিজ্যে পঞ্চগড়ে সংরক্ষণব্যবস্থা থাকতেও ২৬ বছরের শিক্ষার্থীদের সনদ-নথি প্রধান শিক্ষকের বাসায়! জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় দারুল মাজিদ মাহমুদিয়া মাদ্রাসার তিন শিক্ষার্থীর সাফল্য বান্দরবানে বন্যাদুর্গতদের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন-গ্রাউসের প্রকল্প অবহিতকরণ সভা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার বির্তরকিত কন্টেন্ট ক্রিয়েটর রোমান হাওলাদার গাজীপুরের টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন পাঁচবিবিতে অটোচালককে গলা কেটে হত্যা, অটো উধাও

প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, ঝরে গেল কৃষকের প্রাণ

জিয়াউর রহমান, মির্জাগঞ্জ (পটুয়াখালী)-
প্রতিবেশীর লালন-পালন করা হাঁস-মুরগি অন্য প্রতিবেশী কৃষকের ধানক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে মারামারিতে প্রবাসী প্রতিবেশীর কাচির কোপে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃ/ত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কাঁকড়া বুনিয়া ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে মকুমা গ্রামে ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল সালাম।

নিহত ব্যক্তি দুলাল মল্লিক (৬০) উপজেলার কাকড় বুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে,

নিহত দুলাল মল্লিক উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মৃত আক্কাস মল্লিকের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে একই গ্রামের বাসিন্দা মহারাজ খানের হাঁস-মুরগি প্রতিবেশী দুলাল মল্লিকের জমিতে ঢুকে পাকা ধান নষ্ট করছিল। নষ্ট ধান দেখে নিহত দুলাল মল্লিক বকাবকি শুরু করেন , দুলাল মল্লিক মহারাজ খানের পরিবারের কাছে অভিযোগ জানাতে গেলে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মহারাজ খান, তার স্ত্রী আকলিমা বেগম (৩৮) ও মেয়ে সাদিয়া আক্তার (২২) একত্রিত হয়ে দুলাল মল্লিকের ওপর হামলা চালান।
কথা কাটাকাটির একপর্যায়ে সাদিয়া আক্তার কাঁচি দিয়ে দুলাল মল্লিকের মাথার তালুতে সজোরে কোপ দেন। এতে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত অবস্থায় দুলাল মল্লিককে উদ্ধার করে প্রথমে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরিস্থিতি আরও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

মোহনা টিভির অনলাইন শাখায় পুনর্বিন্যাস: আটজনকে অব্যাহতি; বিভিন্ন নম্বর থেকে হুমকির অভিযোগ

প্রতিবেশীর হাঁস মুরগিতে ফসলের ক্ষতি, ঝরে গেল কৃষকের প্রাণ

আপডেট টাইম : ০২:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬