ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

গাজীপুর প্রতিনিধি-
স্বচ্ছ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হলো গাজীপুর সিটি কর্পোরেশন(জিসিসি) ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা।

শনিবার (১৭ জানুয়ারি) টঙ্গীতে প্রতিষ্ঠিত গাজীপুর সিটি কর্পোরেশন স্কুলে সকাল ১০টায় ড্রাইভার ৪০টি শূন্য পদে ২০৮জন আবেদনকারীর মধ্যে ১৫২জন অংশ নেয়। অপরদিকে ১১টায় -মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ৩০টি শূন্য পদে ৪৫২ জন আবেদনকারীর মধ্যে ৩১২জন পরীক্ষার্থী এ লিখিত পরীক্ষায় অংশগ্রহন করেন। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান।

এছাড়াও ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল কর্মী নিয়োগ কমিটির সভাপতি গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ, কমিটির সদস্য স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ সচিব) আহাম্মদ হোসেন ভূঁইয়া, জিসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানিউল কাদের, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা এস এম গোলাম কিবরিয়া। অঞ্চল ৪ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, অঞ্চল ৫ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন সুষ্ঠু, স্বচ্ছ পরীক্ষা কেন্দ্র শৃঙ্খলা নিশ্চিত করতে তদারকি করেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল সম্পর্কে সাধারণ ধারণা, পেশাদার লাইসেন্সধারী ড্রাইভিং দক্ষতা, শারীরিক যোগ্যতা এবং মানসিক দৃঢ়তা যাচাই বাছাই করে অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন মাঠপর্যায়ে কর্মীদের নিয়োগ দেওয়া হবে।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান জানান, মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ও ড্রাইভার পদে কর্মী নিয়োগ দিবে গাজীপুর সিটি কর্পোরেশন।

নিয়োগ কমিটির সভাপতি সচিব আমিন আল পারভেজ জানান, আমরা নিয়োগ পরীক্ষা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করেছি। মেধাভিত্তিক স্বচ্ছ নিয়োগের মাধ্যমে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশাব্যক্ত করেন।

উল্লেখ্য: গত ২৬ নভেম্বর অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন গাজীপুর সিটি কর্পোশেরন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

জিসিসির ড্রাইভার-মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

আপডেট টাইম : ১২:২১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬