ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অধ্যক্ষ আরিফ উল্লাহ বিরুদ্ধে বান্দরবান পৌরসভার ২০ বছরের মহাপরিকল্পনার খসড়া উপস্থাপন বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত মহম্মদপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়ে বাকরুদ্ধ বিধবা ঝর্না বেগম মির্জাগঞ্জের প্রবীন সাংবাদিক মরহুম আঃ মান্নান মিয়া এর ১১ তম মৃত্যুবার্ষিকী

দুর্গম থানচি থেকে রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু

মো সুমন, বান্দরবান প্রতিনিধি-
বান্দরবান জেলায় ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার সবচেয়ে দুর্গম উপজেলা থানচি থেকেই তিনি আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করেন। দুর্গম পাহাড়ি জনপদ হওয়া সত্ত্বেও প্রথমদিনের প্রচারণায় থানচি উপজেলায় বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। পাহাড়ি পথ ও নৌকাযোগে বিভিন্ন গ্রামে পৌঁছে স্থানীয় জনগণের সঙ্গে করমর্দন করেন প্রার্থী। এ সময় তিনি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

প্রচারণায় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের সহাবস্থান ও সম্প্রীতির বার্তা নিয়ে গ্রাম থেকে গ্রামে ছুটে যান রাজপুত্র সাচিং প্রু জেরী। গণসংযোগ ও মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন তিনি। পাহাড়ি নারী-পুরুষ, বাঙালি, ব্যবসায়ী ও তরুণদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের প্রত্যাশার কথা শোনেন।

প্রথমদিনের প্রচারণায় প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওমমান গনি, আব্দুল মাবুদ, আব্দুল কুদ্দুস, মুজিবুর রশীদ, সাবিকুর রহমান জুয়েলসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ।

প্রচারণাকালে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামী বাংলাদেশ ও দেশের জনগণের জন্য অমূল্য সম্পদ। তিনি যে পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এগিয়ে যাচ্ছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বান্দরবানবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, “পাহাড়ি আর বাঙালি—আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। থানচি থেকে প্রচারণা শুরু করেছি, কারণ দুর্গম এলাকার মানুষের কষ্ট আমি ভালোভাবে জানি।”

স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিনের বঞ্চনা দূর করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা

দুর্গম থানচি থেকে রাজপুত্র সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট টাইম : ০১:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬