ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

সিরাজদীখানে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা

নাদিম হায়দার, মুন্সীগঞ্জ প্রতিনিধি-
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে বয়রাগাদী ইউনিয়নের বড় পাউলদিয়া উদয়ন ক্লাবের সামনে ইউনিয়নের ১, ২, ৩, ৭ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, ভোটের দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে। ভোট প্রদান শেষে কেন্দ্রের ফলাফল না জানা পর্যন্ত সবাইকে সতর্ক অবস্থানে থাকতে হবে। ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান কুট্টি।

বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিব সরকারের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো.আশিক শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হাওলাদার, সাবেক সভাপতি এম এ বাতেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক জুয়েল ভুঁইয়া, হরগঙ্গা কলেজের সাবেক অধ্যাপক আবুল কাশেমসহ স্থানীয় নেতাকর্মীরা।

এদিন শেখ মো. আব্দুল্লাহ গোবরদী, ফেগুনাসার শিব মন্দিরসহ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

সিরাজদীখানে বিএনপির প্রার্থী শেখ মো. আব্দুল্লাহর গণসংযোগ ও পথসভা

আপডেট টাইম : ০৪:৩৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬