ঢাকা ০২:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ আওয়ামী লীগ নেতা হানিফ ও জাসদ নেতা ইনুর আশির্বাদে চাকুরী ফিরে পাওয়া সেই জামানুর এখন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী! মাগুরায় স্বর্ণ উদ্ধার নিয়ে রয়ে গেছে ধোঁয়াশা রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মুরাদনগরে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য শালিখায় মাদরাসা সুপারের অবহেলায় শিক্ষার্থীর জীবন সংকটাপন্ন। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসে বহিরাগত ব্যক্তির প্রভাবের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি শালিখায় পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার এর শুভ উদ্বোধন বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উদযাপনের নানা আয়োজন নিয়ে সংবাদ সম্মেলন গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহনন

হানিফ সরদার, জয়পুরহাট প্রতিনিধি-
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার খাড়িতা গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গৃহবধুর নাম ইসমোতারা (৩৫)। তিনি জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমোতারা তার স্বামীর বাড়িতে বসবাস করতেন। রবিবার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে পরিবারের অজান্তে বাবার বাড়ির একটি ঘরের ভেতরে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন তিনি। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের আবহ বিরাজ করছে।

প্রিন্ট
ট্যাগস

রাজউকের নোটিশ, তবুও থামছে না নির্মাণকাজ হাজারীবাগে সিকদার রিয়েল স্টেটের পাশে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, পাঁচতলার কাজ শেষ

জয়পুরহাটে পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহনন

আপডেট টাইম : ১১:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬