ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

রুমায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় সেনা কর্মকর্তা নিহত: পাল্টা গুলিতে ৩ সন্ত্রাসী খতম

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি-
বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসীদের অতর্কিত গুলিবর্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান, এসবিপি নিহত হয়েছেন। রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় বিশেষ টহল অভিযান পরিচালনা করার সময় এই ঘটনা ঘটে। অভিযানে সেনাবাহিনীর পাল্টা আক্রমণে ঘটনাস্থলেই তিন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে।
​সেনাবাহিনীর অফিশিয়াল বিবৃতি অনুযায়ী, গত রবিবার রাতে রুমা জোনের একটি টহল দল সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযানে বের হয়। রাত ১০টার দিকে সন্ত্রাসীরা অতর্কিত গুলি শুরু করলে সেনাবাহিনীও পাল্টা জবাব দেয়। তীব্র গোলাগুলির একপর্যায়ে বুকে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান টহল দলের নেতৃত্বে থাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান। সেনাবাহিনীর কঠোর প্রতিরোধের মুখে টিকতে না পেরে বাকি সন্ত্রাসীরা পালিয়ে যায়।

​অভিযান শেষে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

যার মধ্যে রয়েছে:
১টি এসএমজি (SMG),​২৭৫ রাউন্ড তাজা গুলি ও ৩টি ম্যাগাজিন,৩টি দেশীয় বন্দুক ও ৫ রাউন্ড কার্তুজ,​৪ জোড়া সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম,চাঁদাবাজির বিপুল পরিমাণ নগদ অর্থ।

​নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান (২৮ বীর) রুমা জোনের একজন অত্যন্ত দক্ষ ও মেধাবী জেসিও ছিলেন। দেশমাতৃকার সেবায় অসামান্য অবদানের জন্য তিনি ইতোপূর্বে সেনাবাহিনী পদক (এসবিপি) অর্জন করেছিলেন। সেনাবাহিনীর বিবৃতিতে তার এই আত্মত্যাগকে জাতি ও বাহিনীর জন্য গর্বের এবং অনুকরণীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
​ঘটনা প্রসঙ্গে রুমা থানার ওসি মানস বড়ুয়া জানান, তারা বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাননি। তবে জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে দুর্গম পাহাড়ে এমন সশস্ত্র হামলা ও প্রাণহানির ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন, এই ঘটনা নির্বাচনী পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

রুমায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় সেনা কর্মকর্তা নিহত: পাল্টা গুলিতে ৩ সন্ত্রাসী খতম

আপডেট টাইম : ১০:১০:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬