ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান সিংগাইরে মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান এমপি শান্তর অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সোনারগাঁয়ে জমি বিরোধকে কেন্দ্র করে সাংবাদিকের ওপর হামলা, আহত ৭ দুই আমলেই সুবিধাভোগী হাকিম খান: একের পর এক অপকর্মে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের’ নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ সংবাদ প্রকাশের পর গোলাম রব্বানীর হুমকির সম্মুখিন ভুক্তভোগীরা প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতারণা সিরাজদীখানে দুই প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে জরিমান বাউবিতে সশস্ত্র বাহিনীর সাথে নিশ-১ প্রোগ্রামের সমন্বয় সেলের যৌথ সভা অনুষ্ঠিত কালাইয়ে ৫০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

আব্দুল্লাহ আল শাফী-
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস (Ivars Ijabs) এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদ মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সাথে এক বৈঠকে মিলিত হন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, সংসদ নির্বাচন, সংস্কার এবং সংবিধান সংশোধন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানতে চাওয়া হলে এর প্রেক্ষিত, পটভূমিসহ জুলাই সনদের বিষয়সমূহ ব্যাখ্যা করে আলী রীয়াজ বলেন, ‘গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং আর যাতে মানুষের অধিকার বঞ্চিত না হয় সেজন্যই অন্তবর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে।

প্রতিনিধি দলকে তিনি জানান, দেশের রাজনৈতিক দলগুলোর সাথে প্রায় ০৯ মাস আলোচনাক্রমে জুলাই সনদ প্রণীত হয়েছে। এবং দলগুলো এতে সাক্ষর করেছে।

জুলাই সনদ বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করে গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের প্রয়াসে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন কামনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. রীয়াজ।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অব্যাহত সমর্থন প্রদানের আশ্বাস ব্যক্ত করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলনেতা ইভারস ইজাবস (Ivars Ijabs) জানান, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন বরাররই শ্রদ্ধাশীল। এর সার্থক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণভোট আয়োজনের প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেন।

ইভারস ইজাবস আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হবে। এবং গণতান্ত্রিক বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন, উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক, ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মি. মার্সেল নাগি, মি. ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি ও মিসেস অ্যান মার্লবরো।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান

আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক

আপডেট টাইম : ০২:৫৪:১০ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬