ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর গাজীপুরে ব্রি পরিদর্শনে কৃষিমন্ত্রী পঞ্চগড়ে ইউএনও ফাহমিদা সুলতানার উদ্যোগে খাল পুনঃখনন, সরকারি কোষাগারে ফেরত ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ সড়ক, নৌ ও রেলমন্ত্রী’র সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ বারিতে কৃষি বিজ্ঞানীদের সাথে মতবিনিময় ও রিভিউ কর্মশালার উদ্বোধন নদী ভাঙ্গনে মানচিত্র থেকে ছোট হয়ে যাচ্ছে মির্জাগঞ্জ: নদীগর্ভে তলিয়ে যাওয়ার চূড়ান্ত প্রান্তে ১’শ বছরের মসজিদ এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অবৈধ ৩ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা, ৪ লাখ টাকা জরিমানা পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রশাসনের নির্দেশনা উপেক্ষা, ভিমরুলী পেয়ারাবাগানে একের পর এক দুর্ঘটনা: কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর

মুরাদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিনটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী,মুরাদনগর (কুমিল্লা)-
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ করে বাজারের আল মদিনা ফাস্টফুড দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং পাশের আরও দুটি দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় বাজারে সাধারণ মানুষের উপস্থিতি থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা সম্ভব হয়নি। আগুনের ধোঁয়ায় পুরো বাজার এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। প্রায় আধা ঘণ্টার নিরবচ্ছিন্ন চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের দ্রুত ও সাহসী পদক্ষেপের ফলে আগুন আশপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় এবং বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মালিকরা হলেন—গোলাম সারোয়ার রাহাত (আল মদিনা ফাস্টফুড), উত্তম ভৌমিক (ইলেকট্রিক দোকান) ও সাগর বাদশা (টেলিকম দোকান)। ক্ষতিগ্রস্ত দোকানগুলোতে থাকা নগদ অর্থ, বৈদ্যুতিক সরঞ্জাম, মোবাইল ফোন, খাবারের সামগ্রীসহ মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের জীবনের সব সঞ্চয় শেষ হয়ে গেছে। তারা দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের দাবি জানান।
মুরাদনগর ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন বলেন, “অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে বাজার এলাকায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও বৈদ্যুতিক লাইনের নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
উল্লেখ্য, ঘনবসতিপূর্ণ ও ব্যস্ত বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই বড় ঝুঁকি তৈরি করে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিয়মিত ফায়ার সেফটি ব্যবস্থা গ্রহণ ও সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয় ও bKash এর চুক্তি স্বাক্ষর

মুরাদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ড: তিনটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা

আপডেট টাইম : ১২:৫০:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬