ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

যাত্রীদের আনন্দ দিতে কোম্পানীগঞ্জ ফারজানা ট্রান্সপোর্টের ব্যতিক্রমী উদ্যোগ

মোঃ শাফায়েত হোসেন সুজন মুন্সী, মুরাদনগর (কুমিল্লা)-
আসন্ন নতুন বছর ও পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ এলাকায় ফারজানা ট্রান্সপোর্ট উদ্যোগে যাত্রীদের মাঝে বিনামূল্যে ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে। যাত্রীসেবাকে আরও মানবিক ও আনন্দমুখর করতে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী কোম্পানীগঞ্জস্থ ফারজানা কাউন্টার থেকে যাত্রা করা প্রতিটি যাত্রীর হাতে একটি করে ফ্রি ক্যালেন্ডার তুলে দেওয়া হয়। ক্যালেন্ডারে বাংলা ও ইংরেজি তারিখের পাশাপাশি পবিত্র রমজানের সেহরি ও ইফতারের সময়সূচি সংযুক্ত থাকায় যাত্রীরা এতে বেশ সন্তোষ প্রকাশ করেন।

ফারজানা কর্তৃপক্ষ জানান, শুধু যাত্রী পরিবহন নয়—যাত্রীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও তারা এই ফ্রি ক্যালেন্ডার বিতরণের আয়োজন করেছেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও যাত্রীবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় ফারজানা ট্রান্সপোর্ট এর চেয়ারম্যান খন্দকার মোতাব্বির আহম্মেদ (জনি) সার্বিক সহযোগিতা, ক্যালেন্ডার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারজানা ট্রান্সপোর্ট কমিটির পরিচালক রুহুল আমিন তুহিন, নাছির উদ্দিন, মাইনউদ্দিন, আলামিন সরকারসহ কাউন্টারের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। এ সময় তারা সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের যাতায়াত সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন।
ফারজানা ট্রান্সপোর্ট পরিচালক রুহুল আমিন তুহিন বলেন, “যাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার। এর পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ থেকে প্রতিবছর আমরা যাত্রীদের মাঝে ফ্রি ক্যালেন্ডার বিতরণ করে থাকি। নতুন বছর ও মাহে রমজানের প্রস্তুতিতে এটি যাত্রীদের উপকারে আসবে বলে আমাদের বিশ্বাস।”

যাত্রীরাও ফারজানা ট্রান্সপোর্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন ছোট ছোট উদ্যোগ যাত্রীদের মনে আনন্দ সৃষ্টি করে এবং পরিবহন সেবার প্রতি আস্থা বাড়ায়। তারা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে যাত্রীসেবায় ফারজানা ট্রান্সপোর্ট আরও একধাপ এগিয়ে নেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

যাত্রীদের আনন্দ দিতে কোম্পানীগঞ্জ ফারজানা ট্রান্সপোর্টের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট টাইম : ০২:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬