ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

‘ঘুষ ও দূর্নীতি মুক্ত’ ব্যানার অফিসের সামনে টাঙ্গিয়ে দিবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মোঃ বাবুল হোসেন,পঞ্চগড় |
‘আমার অফিস ঘুষ ও দূর্নীতিমুক্ত’ ব্যানার অফিসের সামনে টাঙ্গিয়ে দিবেন বলে নির্দেশনা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও বাংলো চত্বরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

এসময় তিনি উপজেলায় প্রায় ১৭ টি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনসাধারণকে হয়রানি মুক্ত সেবা প্রদান করবেন। সাধারণ মানুষ যেন কোনভাবেই নাগরিক সেবা নিতে এসে কোন দপ্তরে হয়রানির স্বীকার না হয়।
তিনি এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করতে হবে, দূর্নীতির টুটি চিপে ধরে যেকোনো অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এই সরকার এগিয়ে যাবে। ফলে দূর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনে অফিসারদের এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে আসলে আমরা দূর্নীতি মুক্ত হতে পারবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, তরুণদের ক্ষেত্রে আমরা স্পষ্ট করে বলতে চাই।আগামীর বাংলাদেশ হবে মেধার ভিত্তিতে। মেধার প্রমাণ দিয়ে তরুণদের এগিয়ে যেতে অনুরোধ করবো।

মতবিনিময় সভায় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলাম সহ গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ দাপ্তরিক সমস্যা ও দাবীদাওয়া তুলে ধরেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

‘ঘুষ ও দূর্নীতি মুক্ত’ ব্যানার অফিসের সামনে টাঙ্গিয়ে দিবেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১২:৫৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬