ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

চাঁদা-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়- ডাক‌, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আব্দুল্লাহ আল শাফী-
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোনো ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি একথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব যেন প্রশাসনিক কাজে প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

ফকির মাহবুব আনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর প্ল্যান বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ, বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে জনবান্ধব সরকার হতে চাই। জনগণ যেন বুঝতে পারে তারা ভোট দিয়ে ভুল করেননি। আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

সবশেষে মন্ত্রী বলেন, জনগণের কল্যাণে একটি জনবান্ধব সরকার পরিচালনায় প্রশাসনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

চাঁদা-টেন্ডারবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, দলীয় হলেও ছাড় নয়- ডাক‌, টেলি যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

আপডেট টাইম : ০২:৩০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬