ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় বরগুনার তালতলীতে সাবেক ভাইস চেয়ারম্যান যুবলীগ নেতাসহ গ্রেফতার ২ বরগুনায় প্রথম, বাল্যবিবাহকে ‘না’ বললো আমতলী গাজীপুরে শ্রীপুরে বিন্দুবাড়ী গাউসুল আজম মাদ্রাসার এডহক কমিটি গঠন শিক্ষার আলো ছড়ানো ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্তের ১৪৩ তম জন্মবার্ষিকী পালিত গুরুদাসপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে জীবিকা উপকরণ ও অনুদানের চেক বিতরণ রাবি শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে রেল স্টেশনে ভাঙচুর, যাত্রীদের মালামাল লুটের অভিযোগ পাকুন্দিয়ায় ‘প্রমোট ফাউন্ডেশন’র নামে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ মাদ্রাসা সুপার গোলাম রব্বানীর বিরুদ্ধে বায়তুল আমান হাউজিংয়ে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, অনুমোদনের বাইরে বাড়তি নির্মাণের অভিযোগ রাজধানীর মোহাম্মদপুরে ওএমএস কার্যক্রমে নানান অনিয়মের অভিযোগ

রোয়াংছড়ির দুর্গম মোনাই কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

মো: সুমন, বান্দরবান প্রতিনিধি |
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম মোনাই কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা সভাপতি আসিফ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম, মিজানুর রহমান, শৈ হাই মং মারমা, য় ই মে প্রু মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, দুর্গম এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তোলা এবং তাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, সমাজের পিছিয়ে পড়া ও দুর্গম অঞ্চলের শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের শিক্ষাজীবনকে আরও সহজ ও উৎসাহব্যঞ্জক করে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পিসিসিপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

রোয়াংছড়ির দুর্গম মোনাই কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট টাইম : ০৪:৪১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬