ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনায় স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় স্ত্রী, মেয়ে ও শাশুড়িকে কারাগারে পাঠিয়েছেন বিজ্ঞ আদালত।বিষয়টি নিশ্চিত করেছেন সদর কোর্টের জিআরও মো. মাহবুব।

রবিবার (২৬ জুলাই) দুপুরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত বরগুনার বিচারক মো. মনিরুজ্জামান।

শনিবার ২৫ জুলাই রাতে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বরগুনা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিহত আফাং সিকদারের স্ত্রী রাবেয়া বেগম (৩৮), মেয়ে মোসা. আতিকা (২২) ও শাশুড়ি রাশেদা বেগম (৭০)।

নিহত আফাং শিকদার বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের চালিতাতলা গ্রামের প্রয়াত খবির শিকদারের ছেলে।

নিহতের বোন নুরজাহান বেগম বলেন, ‘আমার ভাই দীর্ঘ ১৭ বছর প্রবাসে ছিলেন। সেখান থেকে স্ত্রীকে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা পাঠিয়েছেন। টাকা-পয়সা, জমিজমা ও পরকীয়া সম্পর্ক নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। গত ১৫ জুলাই রাবেয়া ও তার পরকিয়ার প্রেমিক হাসান মিলে আমার ভাইকে জোর করে কীটনাশক খাইয়ে হত্যা করেছেন। আমার নির্দোষ ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।’

বরগুনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাচনাইন পারভেজ বলেন, পারিবারিক বিরোধের জেরে গত ১৯ জুলাই রাতে ঘুমের মধ্যে আফাং সিকদারকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করা হয় অভিযোগে। ওই রাতেই স্বজনেরা তাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আফাংয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আফাংয়ের স্ত্রী, মেয়ে এবং শাশুড়িসহ ৫ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে রবিবার আদালতে হাজির করালে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

পরকিয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা: স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

আপডেট টাইম : ০৪:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬