ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু

বরগুনা প্রতিনিধি |
বরগুনার তালতলীতে চড়া রোদের মধ্যে ক্ষেতে ধান রোপণের সময় শামসুল হক (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে হিটস্ট্রোককে মৃত্যুর কারণ হিসেবে ধারণা করছেন চিকিৎসক।

শনিবার ২৯ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শামসুল হক ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি বর্তমানে নিশানবাড়িয়া ইউনিয়নের বড় কুজানপাড়া এলাকায় বসবাস করতেন। পেশায় দিনমজুর। শামসুলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্ত্রী তানিয়া বেগম বর্তমানে সন্তানসম্ভবা।

সহকর্মী দিনমজুর ইব্রাহিম জানান, বড় ভাইজোড়া এলাকার কৃষক সালাম হাওলাদারের জমিতে দৈনিক ৯৫০ টাকা মজুরিতে ৭ জন শ্রমিক ধান রোপণের কাজ করছিলেন। সকাল থেকে কাজ করার পর দুপুর সাড়ে ১১টার দিকে প্রচণ্ড রোদে ও গরমে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন শামসুল। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তীব্র গরমের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়ে থাকতে পারে।”

খবর পেয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম হাসপাতালে যান। তিনি বলেন, “আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

শামসুল হকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ধান রোপণের সময় মাঠেই লুটিয়ে পড়ে দিনমজুরের মৃত্যু

আপডেট টাইম : ০২:৫৮:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬