ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান  বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কালিয়াকৈরে একদিনে ৩০টি উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রশাসক চৌধুরী ইশরাক আহমেদ জয়পুরহাটে লাইসেন্সবিহীন সার ব্যবসায়ীর দোকানে অভিযান-জরিমানা ক্ষেতলালে নানা আয়োজনে ডায়াবেটিস সেবা দিবস উদযাপন ঝালকাঠিতে ইয়াবাসহ চাল ব্যবসায়ী আটক পঞ্চগড়ে মানব পাচার ও অনৈতিক কাজের অভিযোগে আটক ৫ রিকশায় ফেলে যাওয়া টেনিস কিট বক্স ১৯ ঘণ্টায় উদ্ধার করল মাগুরা পুলিশ

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

এইচ এম আব্দুল কুদ্দুস খোকন, ঝালকাঠি |
ঝালকাঠির রাজাপুরে নৃশংস হত্যা মামলার প্রধান আসামি মো. জামাল হোসেন (২৩)কে বিদেশ যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস। এর আগে শুক্রবার তাকে গ্রেপ্তারের পর রাতে রাজাপুর থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার জামাল হোসেন রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকার মো. মকিম হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল দুপুরে বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় মিলন হাওলাদার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. নাসির হাওলাদার বাদী হয়ে ৫ এপ্রিল রাজাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।

মামলায় জামাল হোসেনকে দুই নম্বর আসামি করা হলেও পুলিশের দাবি, তিনি হত্যাকাণ্ডের প্রধান আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। শুক্রবার বিদেশ যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে বিষয়টি রাজাপুর থানা পুলিশকে জানানো হলে তাকে হেফাজতে নেওয়া হয়।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, হত্যা মামলার আসামি জামাল হোসেনকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে রাজাপুর থানায় আনা হয়। শনিবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ঝালকাঠিতে হত্যা মামলার প্রধান আসামি বিদেশ যাওয়ার সময় গ্রেপ্তার

আপডেট টাইম : ০৩:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬