ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা! চাকুরীর বয়স শেষ তবুও প্রধান প্রকৌশলী হতে মরিয়া গণপূর্তের আবুল খায়ের! গাজীপুরে সিটি কর্পোরেশন উদ্দোগে পরিবেশবান্ধব মশক নিধন ওষুধ প্রয়োগ শুরু রাজাপুরে বিএসটিআই অনুমোদনহীন পণ্য জব্দ, গোডাউন মালিককে জরিমানা নলছিটিতে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ আটক ৪ গাজীপুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না দেওয়ায় মারধর: যুবদল নেতা বহিষ্কার জয়পুরহাটে ডিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল-হেরোইনসহ গ্রেপ্তার নারী ব্যবসায়ীসহ দুই মাদক কারবারি কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা শ্রীকাইলে SSC-২০২৬ এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান 

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে বরগুনায় পুলিশ সদস্যের মৃত্যু

মুফতি ইদ্রিসুর রহমান, বরগুনা |
বরগুনা পুলিশ লাইন্সে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে মো. বেলাল হোসেন (৪০) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে বরগুনা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত বেলাল হোসেন বাংলাদেশ পুলিশের এএসআই (সশস্ত্র) হিসেবে বরগুনা জেলা পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। তিনি বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবারের (৩১ আগস্ট) দায়িত্ব অনুযায়ী বেলাল হোসেনকে পুলিশ লাইন্স কম্পাউন্ডের ১ ও ২ নম্বর গেটের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটের দিকে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে পুলিশ হাসপাতালে নেন, পরে অবস্থার অবনতি হলে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি ২০০৬ সালের ২৯ এপ্রিল বাংলাদেশ পুলিশে যোগদান করেন। প্রায় ২০ বছরের কর্মজীবনে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রিন্ট
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

রাজধানীর মিরপুরে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে প্রকাশ্যেই চলছে মাদক ও দেহব্যবসা!

দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে বরগুনায় পুলিশ সদস্যের মৃত্যু

আপডেট টাইম : ০১:৩৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬